শাহিনুর নার্গিস একজন পরীক্ষিত ও সংগ্রামী রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৯৫ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) রাজনীতির সাথে অবিচ্ছিন্নভাবে যুক্ত। দীর্ঘ ৩১ বছরের রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ইউনিটে তিনি যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল নেতৃত্ব গঠনে তাঁর ভূমিকা অপরিসীম।
"নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন — মিছেলের সর্বশেষ কমিটিও তার রাজনৈতিক পরিচয় পাবে।"
— তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান
৩১+ বছর রাজনীতিDemocracy International FellowIVLP Alumni USA ২০১৮
শাহিনুর নার্গিস — বিএনপির প্রার্থী ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ
তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষণে প্রশিক্ষিত কর্মী এবং বিএনপির একজন 'পলিটিক্যাল মাস্টার ট্রেইনার'। তিনি Democracy International-এর একজন Political Fellow।
২০১৮ সালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে তিনি Fulbright Scholarship নিয়ে যুক্তরাষ্ট্রে 'International Visitor Leadership Programme (IVLP)'-এ অংশগ্রহণ করেন। এই আন্তর্জাতিক অভিজ্ঞতা তাঁকে আধুনিক ও গণতান্ত্রিক রাজনীতির চর্চায় দক্ষ করে তুলেছে।
বেগম খালেদা জিয়া তাঁকে সর্বদা অনুপ্রাণিত করেন। তিনি ভবিষ্যতে দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্ব তৈরিতে নিজেকে উৎসর্গ করতে চান। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে মেধাবী ও কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি সদাপ্রস্তুত।
একাডেমিক পটভূমি
শিক্ষাগত যোগ্যতা
স্নাতকোত্তর
Master of Social Science (MSS), ২০১৩
বিষয়: Clinical Social Work (CSW)প্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়
স্নাতক
Bachelor of Social Science (BSS), ২০০৩
বিষয়: সমাজবিজ্ঞানপ্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়
স্নাতক (আইন)
Bachelor of Law (LLB), ২০১২
প্রতিষ্ঠান: অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও Clinical Social Work-এ স্নাতকোত্তর এবং পরবর্তীকালে আইনেও স্নাতক ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে শাহিনুর নার্গিস একটি শক্তিশালী একাডেমিক ভিত্তি গড়ে তুলেছেন। সমাজ, মানুষ ও আইন — তিনটি ভিন্ন ধারার পড়াশোনা তাঁকে একজন পূর্ণাঙ্গ জননেত্রী হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় — শাহিনুর নার্গিসের শিক্ষা ও রাজনৈতিক জীবনের কেন্দ্রভূমি
রাজনৈতিক সংগ্রাম ও প্রতিবাদ
রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের ইতিহাস
১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বারবার রাজনৈতিক হামলার শিকার হন। ২০০৭ সালের ১/১১-এর সময় অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনিও মামলার আসামি হন এবং ফেরারি জীবনযাপন করেন।
২০০৭ সালের ৭ই মার্চ দেশনায়ক তারেক রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে তিনি আন্দোলনের নেতৃত্ব দেন। সেই আন্দোলনে তিনি ছিলেন একমাত্র নারী আসামি।
বিগত ১৭ বছরের স্বৈরশাসনামলে তাঁর বিরুদ্ধে ৩৫টিরও বেশি রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিটি হাজিরার সময় তাঁকে নতুন নতুন মামলায় আসামি করা হয়। তিনি বছরের পর বছর কারাবরণ করেছেন এবং নির্যাতনের সম্মুখীন হয়েছেন।
তৎকালীন তথ্যমন্ত্রীর নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে রাজপথে 'ঝাড়ু মিছিল' ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচির সফল নেতৃত্ব দেন। ৩১ জুলাই ২০২৫ 'জুলাই গণ-অভ্যুথানে' সম্মুখসারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন।
বেগম খালেদা জিয়া — গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক, যাঁর জন্য শাহিনুর নার্গিস বারবার কারাবরণ করেছেন
🔒 গ্রেপ্তার ও কারাবাস
২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক কারণে কারাবন্দী ছিলেন। ২০২৪ সালের নির্বাচন বর্জনের বিক্ষোভ মিছিল চলাকালে লালবাগ থেকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার।
💥 আন্দোলনে আঘাত
২০১০ সালের ২৫শে ফেব্রুয়ারি মিছিলকালে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ও শাহবাগ থানায় আটক। ২০২২ সালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের টিয়ারশেল হামলায় আহত। শহীদ মিনারে বিএনপিপন্থী শিক্ষকদের ওপর হামলায় আহত ও মামলার শিকার।
⚖️ মামলা ও হয়রানি
১/১১-এর সময়কার প্রতিটি মামলার আসামি। ২০০৭ সালের ৮ মার্চ তারেক রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে মিছিল করায় একমাত্র নারী হিসেবে মামলার শিকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার হাজিরার দিনগুলোতে অসংখ্য মামলার আসামি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান — যাঁর দর্শন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে শাহিনুর নার্গিস সংগ্রামের পথে এগিয়ে যানতারেক রহমান — যাঁর গ্রেপ্তারের প্রতিবাদে ২০০৭ সালে একমাত্র নারী আসামি হিসেবে আন্দোলনে নেতৃত্ব দেন শাহিনুর নার্গিস
আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কূটনৈতিক সংশ্লিষ্টতা
International Visitor Leadership Program (IVLP), সেপ্টেম্বর ২০১৮
প্রকল্পের শিরোনাম: Youth Peace Leaders: Promoting Peaceful & Participatory Elections — A Project for Bangladesh
U.S. Department of State-এর আমন্ত্রণে 'Fullbright Scholarship' নিয়ে ২ থেকে ২২ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫টি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই উচ্চতর প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
Washington DC-তে U.S. Department of State-এর Bureau of South and Central Asian Affairs এবং Bureau of Democracy, Human Rights, and Labor-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে অংশগ্রহণ। বিএনপির একমাত্র প্রতিনিধি হিসেবে Human Rights violation, গণতন্ত্রের সংকট ও Freedom of speech রুদ্ধ করার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন।
শাহিনুর নার্গিস — IVLP ২০১৮ প্রোগ্রামে অংশগ্রহণকারী বিএনপির একমাত্র প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে
Washington, DC — সেপ্টেম্বর ২–৮
শাসনব্যবস্থা ও দ্বিপাক্ষিক নীতি
U.S. Department of State-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক
US Federalism ও 2018 Midterm Elections সম্পর্কে গভীর ধারণা লাভ
বাংলাদেশের Human Rights ও Voting rights সমস্যা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা
Concord, New Hampshire — সেপ্টেম্বর ৮–১২
নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ
সরাসরি Statewide Primary Elections পর্যবেক্ষণ ও Polling station পরিদর্শন
Campaign management ও Voter advocacy বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন
Granite State Organizing Project ও Open Democracy-র সাথে মতবিনিময়
Des Moines, Iowa — সেপ্টেম্বর ১২–১৫
তরুণ ও নারী নেতৃত্ব বিকাশ
NextGen America এবং 50-50 in 2020 সংস্থার সাথে কৌশলগত আলোচনা
Grassroots leadership তৈরি ও Youth political participation বৃদ্ধির কৌশল
Orlando, Florida — সেপ্টেম্বর ১৫–১৯
নাগরিক অধিকার ও সামাজিক ওকালতি
Equality Florida, Faith in Florida ও League of Women Voters-এর সাথে আলোচনা
Felons' voting rights পুনরুদ্ধারের সামাজিক ও আইনি প্রক্রিয়া বিষয়ে ধারণা লাভ
Orange County Government-এর রাজনৈতিক কাঠামো পর্যবেক্ষণ
New York, NY — সেপ্টেম্বর ১৯–২২
আন্তর্জাতিক মানবাধিকার ও প্রবাসী নেটওয়ার্কিং
International human and democracy rights organizations-এর প্রতিনিধিদের সাথে বৈঠক
Bangladeshi Diaspora-র রাজনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে মতবিনিময়
জাতিসংঘ অধিবেশন বিক্ষোভ — ২০১৮
আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদ
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে আয়োজিত বিএনপির কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ
সাংগঠনিক দক্ষতা
সাংগঠনিক ও নীতিনির্ধারণী ভূমিকা — জাতীয়তাবাদী মহিলা দল
কমিটি গঠন
অত্যন্ত প্রতিকূল সময়ে সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটিসহ এর অধীনস্থ ২৪টি থানা এবং ৭৫টি ওয়ার্ড কমিটি সফলভাবে সম্পকরণ। পরবর্তীতে পুনরায় সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।
সংগ্রাম ও প্রচার
ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় দলের '৩১ দফা' সংস্কার প্রস্তাবনা প্রচার এবং সদস্য ফর্ম বিতরণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও নীতিনির্ধারণী বক্তৃতা প্রদান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মহিলা দলের পক্ষে 'দেওয়ালিকা' প্রকাশ এবং নিয়মিত মাসিক মতবিনিময় সভার আয়োজন। বর্তমানে তাঁর দক্ষতা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান — জন্মবার্ষিকীতে মহিলা দলের পক্ষে দেওয়ালিকা প্রকাশ করেন শাহিনুর নার্গিস
সামাজিক দায়বদ্ধতা
মানবিক ও সামাজিক কার্যক্রম
শাহিনুর নার্গিস — সমাজের প্রতিটি স্তরে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করেন
🌐
কমিউনিটি লিডারশিপ
নিউইয়র্কে স্থানীয় রাজনীতিবিদ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটি লিডারদের সাথে আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষা নিয়ে মতবিনিময়।
⚖️
কর্মী কল্যাণ
কারাবরণকারী অসহায় নেতা-কর্মীদের জেলহাজতে পিসি (PC) প্রদান এবং জামিনের আইনি প্রক্রিয়া নিশ্চিতকরণ।
🎁
সহমর্মিতা
দুঃস্থ ও অসহায় কর্মীদের মাঝে নিয়মিত উৎসব সামগ্রী (ঈদ ও রমজান) বিতরণ।
🏥
স্বাস্থ্যসেবা
অসহায় মানুষের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ।
🗳️
নির্বাচনী দক্ষতা
পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান এবং দক্ষ পোলিং এজেন্ট তৈরির কার্যক্রমে সরাসরি সম্পৃক্ততা।
💧
সুপেয় পানির ব্যবস্থা
পথচারীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় সুপেয় পানির ফিল্টার স্থাপন।
🛡️
সাইবার বুলিং সচেতনতা
বিভিন্ন স্কুলে শিশুদের সেক্স এডুকেশন এবং সাইবার বুলিং বিষয়ে কাউন্সিলিং।
📰
প্রচারণা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা দলের পক্ষ থেকে দেওয়ালিকা প্রকাশ ও নিয়মিত মাসিক মতবিনিময় সভার আয়োজন।
ছাত্র নেতৃত্ব
শিক্ষাজীবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় (রোকেয়া হল) নেতৃত্ব
হল নেতৃত্ব
রোকেয়া হল ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক থাকাকালীন প্রতিটি কমিটি পূর্ণাকরণ এবং সাপ্তাহিক পাঠচক্রের আয়োজন।
ছাত্রী অধিকার অর্জন
ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন, নামাজ কক্ষের দাবি আদায় এবং লাইব্রেরির বই বৃদ্ধির লক্ষ্যে '১৩ দফা' দাবি আদায়ে সফল নেতৃত্ব।
অবকাঠামো উন্নয়ন
তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার সহযোগিতায় রোকেয়া হলের জরাজীর্ণ খেলার মাঠ সংস্কার এবং হলের ইতিহাসে প্রথম বিশ্বসাহিত্য কেন্দ্রের আমানত লাইব্রেরি চালু করা।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল — যেখানে শাহিনুর নার্গিস সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে ঐতিহাসিক নেতৃত্ব দেন
সদস্যপদ ও অ্যাফিলিয়েশন
ঢাকা বিশ্ববিদ্যালয় ও রোকেয়া হল আলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য
সমাজবিজ্ঞান ও সমাজকল্যাণ আলামনাই এবং 'বাঁধন'-এর আজীবন সদস্য
নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইনের নেটওয়ার্ক সদস্য
IVLP Alumni Association, IVLP Program (USA) সদস্য
সহশিক্ষা কার্যক্রম ও সাংগঠনিক অভিজ্ঞতা
সহ-সভাপতি: বাঁধন (স্বেচ্ছায় রক্তদান সংগঠন), ঢাকা বিশ্ববিদ্যালয়
সহ-সভাপতি: রোকেয়া হল বিতর্ক অঙ্গন, ঢাকা বিশ্ববিদ্যালয়
সাংগঠনিক সম্পাদক: রোকেয়া নাট্য সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়
সদস্য: সাহিত্য ও সংস্কৃতি ইউনিট, রোকেয়া হল
সাধারণ সম্পাদক: রেঞ্জার ইউনিট, ধানমন্ডি জোন
সদস্য: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC), সেনা শাখা
ক্যাপ্টেন ও সহকারী কোচ: রোকেয়া হল ভলিবল টিম, ঢাকা বিশ্ববিদ্যালয়
চ্যাম্পিয়নশিপ: প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলা ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০০৫
বেগম খালেদা জিয়া — শাহিনুর নার্গিসের রাজনৈতিক প্রেরণার উৎসঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ছাত্র জীবনে রোকেয়া হলের নেতৃত্বে অসামান্য অবদান রেখেছেন তিনি
প্রশিক্ষণ ও এডভোকেসি
প্রশিক্ষণ ও এডভোকেসি — Democracy International
Democracy International (DI)-এর ফেলোশিপ চলাকালীন "ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকা শহরের যানজট নিরসন" বিষয়ে জাতীয় সংবাদ সম্মেলন এবং সফল এডভোকেসি পরিচালনা করেন, যার সুফল বর্তমানে দেখা যাচ্ছে 'শাটল বাস' সার্ভিসে।
আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (IVLP): ২০১৮, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে ৫টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।
ছাত্রদলের 'নারী ও যুব' কর্মশালা এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও গঠনতন্ত্র বিষয়ক বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন।
শাহিনুর নার্গিস — Democracy International-এর Political Fellow হিসেবে গণতন্ত্র ও নির্বাচনী দক্ষতা অর্জন
ফেলোশিপ ও উদ্যোগ
DI ফেলোশিপ চলাকালীন যানজট নিরসন বিষয়ক জাতীয় সংবাদ সম্মেলন এবং সফল এডভোকেসি — যার ফলাফল বর্তমান 'শাটল বাস' সার্ভিস।
আন্তর্জাতিক প্রশিক্ষণ
IVLP ২০১৮ — যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে ৫টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।
দক্ষতা বৃদ্ধি
ছাত্রদলের 'নারী ও যুব' কর্মশালা এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও গঠনতন্ত্র বিষয়ক বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন।
নির্বাচনী দক্ষতা
পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান এবং দক্ষ পোলিং এজেন্ট তৈরির কার্যক্রমে সরাসরি সম্পৃক্ততা।
নারী ক্ষমতায়ন ও রাজনৈতিক আদর্শ
নারী উন্নয়নে অঙ্গীকার ও আদর্শ
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী ক্ষমতায়নের পথে শাহিনুর নার্গিস বাংলাদেশের ৫১% নারীর কণ্ঠস্বর
তিনি বাংলাদেশের ৫১ শতাংশ নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে নিরলস কাজ করেছেন। নারীদের শিক্ষা, অর্থনীতি ও সিদ্ধান্তগ্রহণে যোগ করে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে বিশ্বাসী।
জিয়াউর রহমান বলেছিলেন, জনসংখ্যার অর্ধেক মানুষ নারী হওয়া সত্ত্বেও তারা সমাজ গঠনে পিছিয়ে রয়েছে। শাহিনুর নার্গিস এই বৈষম্য দূর করে নারী নেতৃত্ব বিকাশে কাজ করতে চান।
বিএনপির চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দুটি বাণী তাঁকে সর্বদা অনুপ্রাণিত করে — "নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন" এবং "মিছেলের সর্বশেষ কমিটিও তার রাজনৈতিক পরিচয় পাবে।"
"দেশের যেকোনো ক্রান্তিলগ্নে মেধাবী ও কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি সদাপ্রস্তুত।"
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান — যাঁর দর্শন ও আদর্শ শাহিনুর নার্গিসকে নারী ক্ষমতায়নের পথে অনুপ্রাণিত করেতারেক রহমান — ভবিষ্যতের বাংলাদেশ গড়ার স্বপ্নে শাহিনুর নার্গিসকে নেতৃত্বের পথে এগিয়ে নিয়ে চলেছেন